ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
তাই বলে ক্রিকেটারের সাথে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 December, 2019, 7:25 PM

তাই বলে ক্রিকেটারের সাথে

তাই বলে ক্রিকেটারের সাথে

২০১০ সালে অভিনয়ে হাতেখড়ি হয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের। ওই সময় মডেল, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ছাড়াও আশরাফুলের জনপ্রিয়তা তুঙ্গে। যে সুযোগে টি২০ নামের একটি বাংলা নাটকে প্রভার বিপরীতে নেওয়া হয় আশরাফুলকে।

নাটকটি প্রকাশিত হওয়ার পর বেশ সাড়াও ফেলে তখন। তবে সেই অতীতের পর হুট করেই আলোচনায় প্রভা-আশরাফুল। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন জানি কিছুটা কথা হচ্ছে তাদের নিয়ে। কেন প্রভার সঙ্গে ওই নাটকে কাজ করতে রাজি হন আশরাফুল।

ব্যক্তি জীবনে আশরাফুল দারুণ একজন মানুষ। এক ফিক্সিং-দাগ ছাড়া খেলোয়াড়ি ক্যারিয়ারেও তিনি ছিলেন শতভাগ পরিশুদ্ধ। মেয়ে ঘটিত ঘটনা দূরে থাক, কখনো কোনো বিতর্কেও জড়াননি। অথচ তাকে নিয়ে এখন রটছে গুজব। সত্যিই আশরাফুলভক্তদের জন্য হতাশার। সবচেয়ে বড় কথা হলো, আলোচনা হতেই পারে। তাই বলে এমন ক্রিকেটারের সাথে!

এ নিয়ে অবশ্য খোলাসা করেই কথা বলেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। আশরাফুলের কণ্ঠে, ‘ওই নাটকে বিনোদনের পাশাপাশি কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর গল্পটিও খুব সুন্দর ছিল। তাই রাজি হই।’ তারপরও আলোচনা কেন?

উল্লেখ্য, ক্রিকেটের পাশাপাশি এখন নিজের ব্যবসায়ও মন দিতে হয় মোহাম্মদ আশরাফুলকে। বর্তমানে তিনি ‘অ্যাশ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। মূলত এটা আশরাফুলদের পারিবারিক ব্যবসা।

তিন বছর ধরে আশরাফুলের বড় ভাই মোস্তাক আহমেদই পারিবারিক এই ব্যবসার দেখাশুনা করতেন। এখন মোহাম্মদ আশরাফুলও সেই ব্যবসায় সময় দিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status