ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শিশিরকে এতটা ভালোবাসেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 December, 2019, 7:29 PM

শিশিরকে এতটা ভালোবাসেন সাকিব

শিশিরকে এতটা ভালোবাসেন সাকিব

আজ ২৯ ডিসেম্বর। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিন। প্রিয় মানুষের এই বিশেষ দিনটাকে যেন আরও বেশি বিশেষ করে রাখতে চান টাইগার অলরাউন্ডার। এরিমধ্যে নিজের ফেসবুক পেজে শিশিরকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

যেখানে তিনি লিখেছেন, ‘আপনার জন্মদিন সব লড়াই এবং তর্কের জন্য দুঃখিত বলার নিখুঁত সুযোগ, আপনি যে সব ত্যাগ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনি আমার কাছে যা বোঝাতে চান তার জন্য আমি আপনাকে ভালোবাসি । শুভ জন্মদিন।’

উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status