ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ছাত্রলীগের পুনর্মিলনীতেও থাকার সুযোগ পাচ্ছেন না শোভন-রাব্বানী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 11:44 AM

ছাত্রলীগের পুনর্মিলনীতেও থাকার সুযোগ পাচ্ছেন না শোভন-রাব্বানী

ছাত্রলীগের পুনর্মিলনীতেও থাকার সুযোগ পাচ্ছেন না শোভন-রাব্বানী

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীতেও থাকার সুযোগ পাচ্ছেন না দুর্নীতির দায়ে অপসারিত সংগঠনটির সাবেক সভাপতি রেজুওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর।

জানা গেছে, আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতারা বর্তমান নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করবেন। কিন্তু চাঁদাবাজিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অব্যহতি পাওয়া ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তারা পুনর্মিলনীতেও থাকতে পারবেন না।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, এ ব্যাপারে হাইকমান্ডের সঙ্গে কথা হয়েছে। হাইকমান্ড থেকেই তাদের (শোভন-রাব্বানী) আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি।

গত বছরের ১৪ সেপ্টেম্বর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়।

পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status