ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী ট্রাক পুকুরে নিহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 January, 2020, 5:39 PM

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী ট্রাক পুকুরে নিহত ৪

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী ট্রাক পুকুরে নিহত ৪

লক্ষ্মীপুরে সড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী ট্রাক পুকুরে পড়ে ৪ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৭ জন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মুক্তিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), সমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫) ও আবিনগর গ্রামের মফিজ (৪৫) ও আব্দুর নুর (৬০)।  নিহতদের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহতরা হলেন, সৈয়দ আহম্মদ, আবদুল নুর, বাবুল, নজির, আবুল বাসার, রনি, ইয়াছিন, আবুল হোসেন। এরা সকলে সদর উপজেলার আবিরনগর ও সমসেরাবাদ গ্রামের বাসিন্দা। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মিনি পিকআপে করে ২০ জনের মতো নির্মাণ শ্রমিক মেশিনপত্র নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পিকআপটি লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের মুক্তিগঞ্জ এলাকায় পৌঁছালে একটি চাকার বিস্ফোরণ ঘটে।  এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পুকুরে উল্টে পড়ে যায় পিকআপটি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।  

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ইনচার্জ) মো. ওয়াসি আজাদ বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় আরও একজন মারা যায়।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, পিকআপ’টি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপের ড্রাইভার লিটন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status