ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নিজের টাকায় ১০ হাজার মানুষকে কম্বল দিলেন আ’লীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 January, 2020, 5:57 PM

নিজের টাকায় ১০ হাজার মানুষকে কম্বল দিলেন আ’লীগ নেতা

নিজের টাকায় ১০ হাজার মানুষকে কম্বল দিলেন আ’লীগ নেতা

ব্যক্তিগত অর্থ ব্যয়ে মোট ১০ হাজার দুস্থ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছেন জয়পুরহাটের আক্কেলপুর রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আহসান কবীর অ্যাপ্লব।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ৭টি পৃথক স্থানে এ কম্বল বিতরণ শুরু হয়েছে।

রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসান কবীর অ্যাপ্লব আক্কেলপুরের রুকিন্দীপুর-হালির মোড় এলাকায় নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সেখানে আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছালাম আকন্দসহ রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আক্কেলপুরের তিলকপুর বাজার, গোপীনাথপুর বাজার, রায়কালি উচ্চ বিদ্যালয়, গুণিপুর-জাফরপুর উচ্চ বিদ্যালয় ও আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে বাকি সাড়ে ৭ হাজার পিস কম্বল বিতরণ করা হবে।

উল্লেখ্য, গত বছর শীতেও তিনি নিজ উদ্যোগে ১০ হাজার হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছিলেন রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসান কবীর অ্যাপ্লব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status