ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার জবাব দিলেন ক্যাটরিনা কাইফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 11:51 PM
সর্বশেষ আপডেট: Saturday, 14 March, 2020, 11:56 PM

এবার জবাব দিলেন ক্যাটরিনা কাইফ

এবার জবাব দিলেন ক্যাটরিনা কাইফ

দীর্ঘদিন পর পরিচালক রোহিত শেঠির হাত ধরে বড় পর্দায় ফিরবেন অক্ষয়-ক্যাটরিনা জুটি। ২৭ মার্চ মুক্তির কথা ছিল সূর্যবংশী ছবির। তবে ১২ মার্চ অক্ষয় কুমার টুইটারে, ইনস্টাগ্রামে এই সিনেমার দলের পক্ষ থেকে একটা নোটিশের ছবি পোস্ট করে

জানিয়েছেন, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে সূর্যবংশীর মুক্তি পেছানো হয়েছে। তবে পিছিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেটি জানা যায়নি। এরই মধ্যে রোহিত শেঠি এই সিনেমা নিয়ে ‘সেক্সিস্ট’ মন্তব্য করে পড়েছেন তোপের মুখে। তিনি বলেছেন, ‘অক্ষয় কুমার, অজয় দেবগণ বা রণবীর সিং এই ছবিতে যা করেছেন, ক্যাটরিনাকে তো দর্শকের চোখেই পড়বে না।’

এই মন্তব্যে দারুণ খেপেছেন এক দল মানুষ, বিশেষ করে কিছু নারীবাদী। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ‘হ্যাশট্যাগ শেম অন ইউ রোহিত শেঠি’ ট্রেন্ড। ছবির চিত্রনাট্যকার বলেছেন, বলিউডে পুরুষতন্ত্র ছিল, আছে। আর সেটিকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সাহো, ওয়ার বা বাঘি থ্রির মতো নামমাত্র, চেহারাসর্বস্ব চরিত্রগুলোকে ‘না’ বলা শিখতে হবে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ ক্যাটরিনা কাইফ। সেখানে আবছাভাবে পক্ষ নিয়েছেন পরিচালকেরা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষী, আমি সাধারণত এসব ট্রল নিয়ে কোনো কথা বলি না।

কিন্তু এবার আমার মনে হচ্ছে মুখ খোলা দরকার। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা রোহিত শেঠিকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। সে স্রেফ ভুল-বোঝাবুঝির শিকার।’ বেশ কয়েক বছর ধরে ক্যাটরিনা সফলতার হালে খুব একটা পানি পাচ্ছেন না। পরপর তিন খানের সঙ্গে ছবি। আমির খানের সঙ্গে থাগস অব হিন্দোস্তান, শাহরুখ খানের সঙ্গে জিরো এবং সালমান খানের সঙ্গে ভারত ছবিতে অভিনয় করেছেন। খুব একটা জ্বলে উঠতে পারেননি একটি ছবিতেও।

এবার পুরোনো বন্ধু অক্ষয় কুমারের সঙ্গে আসছেন পর্দায়। দেখার অপেক্ষা কতটুকু মেলে ধরতে পারেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status