ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনা আতঙ্কে সালমানের শো বতিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 11:53 PM

করোনা আতঙ্কে সালমানের শো বতিল

করোনা আতঙ্কে সালমানের শো বতিল

করোনার আতঙ্ক ভর করেছে বলিউড সুপারস্টার সালমান খানের ওপরও। এতে করে বাতিল হয়ে গেলো তার বিদেশ সফর। ভারতের সংবাদমাধ্যম জানায়, আগামী মাসের ৩ থেকে ১২ এপ্রিল টরন্টো, হিউস্টন, আটলান্টা, বস্টনে শো করার কথা ছিল ভাইজানের। এক সাক্ষাৎকারে শো বাতিলের কথা নিশ্চিত।

করে সালমান খান, 'করোনার প্রকোপে বিদেশ সফর বাতিল করছি। পরিস্থিতি ঠিক হলে আবার দিন ঘোষণা করব।' এর আগে করোনাভাইরাসের জন্য বাতিল হয়েছে সলমন খান অভিনীত 'রাধে' ছবির শুটিং। সূত্রের খবর, থাইল্যান্ডে এই ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। কিন্তু ভাইরাস আতঙ্কের জন্য ছবির প্রযোজক এবং মুখ্য অভিনেতা সালমান সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তে থাইল্যান্ডে গিয়ে ছবির শুটিং করা ঠিক হবে না।

অবশ্য মুম্বাইয়ের বিভিন্ন জায়গাতেই ছবির শুটিং চলছে। আগামী ইদের 'রাধে' ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে করোনা আতঙ্কের ফলে আগেই স্থগিত হয়েছে আইফা, বিয়ের ভেনু পরিবর্তন করেছেন বরুণ ধাওয়ান, অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন হৃতিক রোশন। সব মিলিয়ে বলিউডেও করোনাভাইরাসের আতঙ্ক বেড়েই চলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status