ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হজক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ইতালিফেরত ১৪২ জনকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 March, 2020, 10:42 AM

হজক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ইতালিফেরত ১৪২ জনকে

হজক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ইতালিফেরত ১৪২ জনকে

ইতালির রোম থেকে দেশে ফেরা ১৪২ জনকে পরীক্ষা-নিরীক্ষার পর কারো দেহে করোনাভাইরাসের উপসর্গ না পাওয়ায় রাজধানীর আশকোনার হজক্যাম্প থেকে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তাদের প্রত্যেককে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাতে আইইডিসিআর এ তথ্য জানিয়েছে।


এর আগে পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালির রোম থেকে ফেরা ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরে তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। এ সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য।

পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে কারো দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status