ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ, বৃদ্ধ আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 March, 2020, 11:49 AM

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ, বৃদ্ধ আটক

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ, বৃদ্ধ আটক

সাভারে একটি বেসরকারি ক্লিনিকের এক নারীকে (৩৫) বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে সাভার মডেল থানায় ধর্ষিতা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত শহিদুল্লাহ প্রধান (৬৫) সাভারের ব্যাংক কলোনী মজিদপুর এলাকার মৃত দানু প্রধানের ছেলে।


অভিযোগ সূত্রে জানা যায়, ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি ক্লিনিকের মার্কেটিং বিভাগে কাজ করেন তিনি। চাকরির সুবাদে দুই মাস পূর্বে মজিদপুর এলাকার শহীদুল্লাহ প্রধানের সাথে সাক্ষাত হয়। এরপর থেকেই বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল লম্পট শহীদুল্লাহ। শনিবার সকালে মজিদপুর এলাকায় শহীদুল্লাহ তার মেয়ে রোকসানা বেগমের বাড়িতে তাদের বিয়ে হবে কৌশলে ডেকে নেয়। এসময় ফাঁকা বাসার একটি কক্ষে তাকে ধর্ষণ করে শহীদুল্লাহ। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ওই বাসা থেকে পালিয়ে থানায় অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি জানান, ভুক্তভোগী ওই নারী অভিযোগ পেয়ে শনিবার দুপুরে অভিযুক্ত শহীদুল্লাহ প্রধানকে মজিদপুর এলাকা থেকে আটক করা হয়। এছাড়া ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status