ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
মুরুব্বিরা নিজেরাই কানে ধরেছেন, বললেন সাইয়েমা হাসান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 March, 2020, 5:22 PM

মুরুব্বিরা নিজেরাই কানে ধরেছেন, বললেন সাইয়েমা হাসান

মুরুব্বিরা নিজেরাই কানে ধরেছেন, বললেন সাইয়েমা হাসান

বয়স্ক তিন ব্যক্তিকে কান ধরিয়ে উঠবস করানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় পর থেকেই প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান । তার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বলেছেন, সাইয়েমা হাসানকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করার জন্য বলেছি। সেটা করা হয়েছে।

এ বিষয়ে যশোর মনিরামপুরের ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা সাইয়েমা হাসান বলেছেন, মুরিব্বিরা নিজেরাই কানে ধরেছে।

তিনি বলেন, শুক্রবার বিকালে বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের জন্য অভিযানে বের হই। এসময় চেষ্টা করি বাজারে মানুষজনের জমায়েত দূর করার এবং তাদেরকে বিশেষ কাজ ছাড়া বাজারে ভীড় করতে নিষেধ করি। যারা মাস্ক পড়েনি তাদের জিজ্ঞেস করছিলাম মাস্ক কেন পড়েনি? এই সময়ে উক্ত ছবির আলোচিত ব্যক্তিরাও ওখানে ছিল।

সাইয়েমা বলেন, সে মাস্ক কেন পরেনি জিজ্ঞাসা করতেই তারা নিজেরাই ভয়ে কান ধরেছে, কাল থেকে মাস্ক ছাড়া বের হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই সময় আমি ছবি তুলতে তুলতে বললাম যে আমি গতকালও এখানে এসে অনেককে বলেছি, কিন্তু আজও এরকম দেখছি। এই যে আপনাদের আজ ছবি তুলে রাখছি, আবার দেখলে কিন্তু শাস্তি দেব।

তিনি বলেন, এই ছবিগুলো ফেসবুকে যেভাবে এসেছে, এই ধরনের কোন ইচ্ছা আমার ছিল না। ওই মুহূর্তে আমি ঠিক এর তীব্রতা বুঝতে না পারলেও পরবর্তীতে আমার ভুল বুঝতে পারি। আমি স্বীকার করছি আমার কাজটা করা ঠিক হয়নি, আমি মন থেকে এর জন্য অনুতপ্ত। আমি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।

এদিকে, শনিবার (২৮ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসক মো. শফিউল আরিফ জানান, জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন বয়স্ক নাগরিকদের লাঞ্ছিত করার ঘটনায় জরুরি ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়ার নিদের্শ দিয়েছেন। অভিযুক্ত ওই নারী কর্মকর্তা সাইয়েমা হাসানকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ।

প্রসঙ্গত , যশোরের মণিরামপুরে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে সেই ছবি নিজ মোবাইলে ধারণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এসিল্যান্ড সাইয়েমা হাসান। বিষয়টিকে দুঃখজনক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে ছবি ভাইরাল করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুলছেন সাইয়েমা হাসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status