ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
লকডাউনের মধ্যেই স্বামীকে নিয়ে বাজার করলেন নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 5:32 PM

লকডাউনের মধ্যেই স্বামীকে নিয়ে বাজার করলেন নুসরাত

লকডাউনের মধ্যেই স্বামীকে নিয়ে বাজার করলেন নুসরাত

ভয়াবহ করোনার প্রকোপে প্রায় সব তারকাই গৃহবন্দি। দীর্ঘ এই গৃহবন্দি জীবনে অনেকেই হয়ত হাঁপিয়ে উঠছেন। এরই মধ্যে বাসার নিত্যপণ্য কেনাকাটা করতে বাজারে গেলেন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান রুহি। সেইসাথে বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদেরকে জমায়েত এড়ানো, সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শও দেন তিনি।

কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত জুড়ে লকডাউন চলছে। শনিবার (২৮ মার্চ) সকালে কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডে অবস্থিত চেতলা বাজারে যান নুসরাত। সেখানে গিয়ে সবজি, চাল, ডাল, আটাসহ নিত্যপণের যোগান ঠিক আছে কি না তা নিয়ে খোঁজ খবর নেন। বিক্রেতাদের ন্যায্যমূল্যে তাদের পণ্য বিক্রি করার আহ্বানও জানান তিনি।


কথা বলেন সাধারণ মানুষ থেকে সংবাদপত্র বিক্রেতাদের সাথেও। সেই সাথে ক্রেতাদের নির্দিষ্ট গণ্ডি করে দেওয়া সুরক্ষা বলয় মেনে চলার পরামর্শ দেন এই অভিনেত্রী।

এরই মাঝে নিজের বাসার জন্য ডিম ও কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে দেখা যায় নুসরাতকে। সাত সকালে নুসরাতকে দেখতে ভিড় জমে যায় বাজারে। খবর পেয়ে গণমাধ্যমের কর্মীরাও তার পিছু নেয়। নুসরাত তাদেরকেও দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেও মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে থাকতে দেখা যায় নুসরাতকে। নুসরাতের সাথে দেখা যায় তার স্বামী নিখিল জৈনকেও।

এর আগে দিন কয়েক আগেই বাজারে গিয়ে সবজি বিক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছিল এই তৃণমূল সাংসদকে। পরে ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেন তিনি। তবে তা নিয়ে ট্রোলের শিকার হতে হয়েছিল তাকে।

যদিও তার তোয়াক্কা না করে তিনি লিখেছিলেন, এই বিপদের দিনে সামর্থ্য অনুযায়ী সকলে সহায়তার জন্য এগিয়ে আসতে হবে, তবেই এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status