ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
স্বামী হিসেবে বয়স্ক পুরুষদের কেন পছন্দ করে নারীরা জানেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 7:01 PM

স্বামী হিসেবে বয়স্ক পুরুষদের কেন পছন্দ করে নারীরা জানেন?

স্বামী হিসেবে বয়স্ক পুরুষদের কেন পছন্দ করে নারীরা জানেন?

প্রেমিকের বয়স যাই হোক না কেন? তা নিয়ে খুব একটা ভাবনার বিষয় নয় নারীদের। তবে বিয়ের ক্ষেত্রে নারীরা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন।কারণ বেশিরভাগ নারীরা বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে কোনোটাই পছন্দ করেন না।

তাই বিয়ের ক্ষেত্রে হবু স্বামীর বয়স, আয়, পরিবার, আত্নীয়-স্বজনসহ বিভিন্ন বিষয় যাচাই করে বিয়ে করেন নারীরা। এছাড়া বয়স্ক পুরুষের ম্যানার্স বহু কমবয়সী নারীকে আকর্ষণ করে। রাশভারি ব্যক্তিত্বও অনেকের পছন্দ।

পুরুষের প্রতি নারীদের আকর্ষণ থাকাটা খুবই স্বাভাবিক। তাই নিজের পছন্দকে সবাই গুরুত্ব দিয়ে থাকে।এক্ষেত্রে বয়স বা জাত-ধর্ম কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।

আসুন জেনে নেই যেসব কারণে নারীরা বয়স্ক পুরুষদের বিয়ে করতে চান।

আয় ও ভবিষ্যৎ

বয়স্ক পুরুষ মানেই জীবনে প্রতিষ্ঠিত। তাদের আয় ও ভবিষ্যৎ নিশ্চিত। এছাড়া বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি থাকে, আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ। এ জন্য নারী একটু বয়স বেশি পুরুষদের স্বামী হিসেবে পছন্দ করেন।

স্বামী হিসেবে ভালো

বয়স পুরুষেরা বিয়ে করে মূলত সংসার ও সন্তানের মুখ দেখার জন্য। অভিজ্ঞতার আলোকে বয়স্ক পুরুষের স্বামী হিসেবে ভালো। বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম, অনেক বেশি বাস্তবসম্মত। ফলে সংসার টিকে থাকে।

বিবাহ বিচ্ছেদ

বয়স্ক পুরুষের বোঝাপড়া অনেক গভীর। তার কাছে শরীরের চেয়ে অগ্রাধিকার পায় মন। বয়স্ককে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা অনেক কম। বয়স্ক পুরুষরা সম্পর্কে থিতু হতে চান। ব্যক্তিত্ব, অভিজ্ঞতা, চার্ম মিলিয়ে যে ব্যক্তিত্ব সামনে আসে, তার কোনো তুলনা হয় না।

নারীর শিশুসুলভ আচরণ

আবেগের ক্ষেত্রে বয়স্ক পুরুষরা অনেক বেশি পরিণত। ফলে সম্পর্কের স্থায়িত্ব বেশি তরুণী পেলে বয়স্কদের মধ্যে শিশুসুলভ ব্যাপার চলে আসে, এটিও নারীরা বেশ পছন্দ করেন।

পরামর্শ

বিপদে-আপদে পরামর্শের জন্য বয়স্কদের ভালো পরামর্শ দিতে পারে। তাদের কথাবার্তা প্রেম-শরীর-সংসারের বাইরেও যায়। তাই সব বিষয়ে মেলে সুচিন্তিত মতামত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status