ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 3:01 PM
সর্বশেষ আপডেট: Sunday, 29 March, 2020, 3:05 PM

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

ঝালকাঠির নলছিটিতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল খান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলাার জামুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জামুড়া গ্রামের এসকাভেটর ব্যবসায়ী রাসেল খান তার ব্যবসায়িক অংশীদার একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েন। তাদের দীর্ঘদিন অবৈধ সম্পর্ক থাকায় বিষয়টি ওই গৃহবধূর স্বামী টের পায়। প্রায় ৫ মাস আগে স্বামীকে তার স্ত্রী চেতনানাশক ওষুধ খাবারের সঙ্গে মিশিয়ে দেন। এতে স্বামী অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে স্ত্রী তার পরকীয়া প্রেমিক রাসেল খানের সঙ্গে মালামাল, নগদ তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দুটি শিশু সন্তান রেখে পালিয়ে যায়। লম্পট প্রেমিক প্রায় ৫ মাস বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করে। সে বিয়ের প্রস্তাব দিলে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায় রাসেল।


অন্যদিকে তার স্বামী, স্ত্রীকে খুঁজে না পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেনের কাছে আসেন। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মাহাবুব হোসেনের মধ্যস্থতায় ভিকটিমকে উদ্ধার করে তার স্বামীর হাতে তুলে দেন। এ নিয়ে কয়েক দফা সালিস-বৈঠক হয়। সালিস মীমাংসায় ওই নারী তার পরকীয়া প্রেমিক রাসেল খান কর্তৃক নির্যাতনের কাহিনি তুলে ধরেন।

পরবর্তীতে ভিকটিম ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ওই মামলায় গত ২০ মার্চ নলছিটি থানায় এফআইআর হয়। মামলার তদন্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, অভিযুক্ত রাখেল খানকে ২ নম্বর আসামি কুশঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মাহাবুব হোসেনের ঘর থেকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status