ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
নিউইয়র্কের ডা. ফেরদৌসের ভিডিও ভাইরাল, যুদ্ধ ক্ষেত্রের চেয়েও খারাপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 3:05 PM

নিউইয়র্কের ডা. ফেরদৌসের ভিডিও ভাইরাল, যুদ্ধ ক্ষেত্রের চেয়েও খারাপ

নিউইয়র্কের ডা. ফেরদৌসের ভিডিও ভাইরাল, যুদ্ধ ক্ষেত্রের চেয়েও খারাপ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. ফেরদৌস আহমেদ খন্দকার বলেছেন, করোনা পরিস্থিতি যুদ্ধ ক্ষেত্রের চেয়েও খারাপ। যারা বেঁচে আছেন, সুস্থ আছেন তাদের মধ্যে একটা চরম আতঙ্ক বিরাজমান।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ফেসবুক লাইভে এ কথা বলেন তিনি।


লাইভে ডা. ফেরদৌসের দেওয়া বক্তব্য পাঠকদের জন্য তুলে ধরা হলো:

আমি ডা. ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বলছি। আজকে আমাকে হয়তো একটু মানসিকভাবে বিধ্বস্ত দেখালেও দেখাতে পারে। চারিদিকে এত মৃত্যুর মিছিল। আর ভালো লাগে না। এতদিন পরিচিতদের মধ্যে অনেককে দেখেছি করোনা হতে। এখন দেখছি, অনেকেই হাসপাতালে ভর্তি। নিজেদের খুব কাছের মানুষরাও আজকাল শুনতে পাই যে তারা হাসপাতালে ভর্তি। খুব কাছে থেকে এত ভয়াবহ পরিস্থিতি এক ডাক্তার হিসেবে আমি কখনো দেখিনি আগে। যুদ্ধ ক্ষেত্রের চেয়েও খারাপ। যারা বেঁচে আছেন, সুস্থ আছেন তাদের মধ্যে একটা চরম আতঙ্ক বিরাজমান। আর যাদের একটু সর্দি কাশি হয়েছে তাদের অব্স্থা ত্রাহি ত্রাহি। আর বেশ কিছু বন্ধুবান্ধব ডাক্তার কলিগ, অনেকেই হাসপাতালে ভর্তি আছেন এখন। তো যাই হোক। যা বলছিলাম, সবসময় দেখি যে এই মুহূর্তে কারও যদি হঠাৎ যদি জ্বর বা কাশি তৈরি হয়ে যায়। একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। যতটা না আতঙ্ক রোগ থেকে তার চেয়ে বেশি আতঙ্ক যে মনে মনে বলতে চান আমি কি ধরা খেয়ে গেলাম। আসলে ব্যাপারটি এমন নয়। আর এমন হলেও আসলে কিভাবে ফেস করবেন সেইটি একটু জানা থাকলে আরেকটু ইজি হয়। প্রথম কথা হচ্ছে যদি জ্বর সর্দি হয়, লক্ষণগুলো যদি করোনার মতো হয় কি করবেন?

প্রথম কথা হচ্ছে, কাম ডাউন। রিলেক্স। নিজেকে একটু বলুন যে প্রায়োরিটি কি। ধরুন, আপনার করোনাা হলো। আপনি কি করবেন? ডাক্তারের সাথে কথা বলবেন তাই তো? অনেক ডাক্তারের অফিস কিন্তু এখন বন্ধ। তাহলে কি করবেন? আসলে এইটার চিকিৎসা এখনও পর্যন্ত ৮০ শতাংশ মানুষ নিজেই করতে পারেন। প্রচুর পানি খাবেন। জ্বর থাকলে জ্বর কমিয়ে রাখবেন। কাশি থাকলে কাশি কমিয়ে রাখবেন। বাসায় কিছু ইউনিভার্স্যাল প্রিকর্শন নিতে হবে যেমন বাসায় যেখানে থাকেন, নিজেকে একটু আইসোলেশনেট করে ফেলুন। কোয়ারেন্টাইনে চলে যান। বাসায় গ্লাবস পরে বসে থাকবেন। মাস্ক পরে বসে থাকবেন। একান্ত প্রয়োজন না হলে বাথরুমে যাবেন না। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status