ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা স্বাস্থ্য বিভাগকে পিপিই দিলেন আ.লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 4:28 PM

কুমিল্লা স্বাস্থ্য বিভাগকে পিপিই দিলেন আ.লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক

কুমিল্লা স্বাস্থ্য বিভাগকে পিপিই দিলেন আ.লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কুমিল্লার স্বাস্থ্য বিভাগকে উন্নতমানের ২০০ পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ফারুক।


রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এসব উপকরণ দেওয়া হয়।

এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের হাতে ১০০ এবং জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানের হাতে ১০০ পিপিই দেওয়া হয়। এ সময় চিকিৎসকদের নিরাপত্তার জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভসও প্রদান করেন তিনি।

কুমিল্লা স্বাস্থ্য বিভাগকে পিপিই দিলেন আ.লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক

কুমিল্লা স্বাস্থ্য বিভাগকে পিপিই দিলেন আ.লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক


রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক বেসিস স্ট্যান্ডিং কমিটি অন মেম্বারস ওয়েলফেয়ার অ্যান্ড মেম্বারস সার্ভিসেসেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের করোনা থেকে সুরক্ষার লক্ষ্যে প্রায় ৩০০ জনের জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন তিনি। এসব সরঞ্জাম সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই প্রসঙ্গে জানতে চাইলে দেলোয়ার হোসেন ফারুক বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে পুরো বিশ্ব এখন আতঙ্কিত। আমাদের দেশেও করোনার প্রাদুর্ভাব বাড়ছে। আর এই সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন চিকিৎসকরা। কারণ, তারাই করোনা রোগীদের সেবা প্রদান করবেন।

এছাড়া মাঠে কাজ করতে গিয়ে সাংবাদিকরাও রয়েছেন ঝুঁকির মধ্যে। তাই এমন প্রেক্ষাপটে চিকিৎসক ও সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি।’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status