ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
‘করোনা থেকে সেরে ওঠার গল্প ভাইরাল করুন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 5:39 PM

‘করোনা থেকে সেরে ওঠার গল্প ভাইরাল করুন’

‘করোনা থেকে সেরে ওঠার গল্প ভাইরাল করুন’

টানা ২১ দিনের লকডাউনে সৃষ্ট পরিস্থিতিতে ‘কঠোর সিদ্ধান্তের’ জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনাভাইরাসের মোকাবেলায় এটাই একমাত্র পথ বলেও জানিয়েছেন তিনি।

রোববার সকালে মাসিক রেডিও বক্তৃতা ‘মন কি বাত’-এ মোদি করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে যাওয়া দু’জনের সঙ্গে কথা বলেন।

হায়দরাবাদের এক তথ্যপ্রযুক্তি কর্মী ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়ার গল্প শোনান। পরে এই লড়াইয়ের কাহিনী ‘ভাইরাল’ করার আহ্বান জানান নরেন্দ্র মোদি।

সদ্য করোনার প্রকোপ থেকে মুক্ত হওয়া ওই কর্মী প্রধানমন্ত্রীকে বলেন, তিনি যখন প্রথম এই রোগে আক্রান্ত হন তখন তা ভারতে মাত্র ছড়াতে শুরু করেছে। প্রথমে তিনি এ কথায় বিশ্বাস করেননি।

তিনি জানান, দুবাইয়ে গিয়ে তিনি ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। শুরুতে তাই বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

হাসপাতালে গিয়েও প্রথমটায় তিনি মানিয়ে নিতে পারছিলেন না। কিন্তু চিকিৎসক, নার্স ও কর্মীদের সহায়তায় তিনি ভরসা পান। তবে তার পরিবারের লোকেরা উৎকণ্ঠায় ছিলেন।

পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে মোদির প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা খুবই উৎকণ্ঠায় ছিলেন। খুবই আতঙ্কিত ছিলেন। কিন্তু সৌভাগ্যবশত তাদের সবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সেটা একটা বড় স্বস্তির বিষয় ছিল।

এ সময় মোদি তাকে বলেন, আপনি তথ্যপ্রযুক্তিতে রয়েছেন। একটি অডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এটাকে ভাইরাল করে দিন। যাতে মানুষ আতঙ্কিত না হয়ে বুঝে নিতে পারেন কীভাবে এর মোকাবেলা করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status