ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে আপত্তিকর মন্তব্য, ছাত্রী বহিষ্কার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 3:45 PM

বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে আপত্তিকর মন্তব্য, ছাত্রী বহিষ্কার

বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে আপত্তিকর মন্তব্য, ছাত্রী বহিষ্কার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার নিয়ে বাজে মন্তব্য করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তানজিদা সুলতানা ছন্দকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একইসাথে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী তানজিদা সুলতানা ছন্দ ফেসবুকে যে মন্তব্য করেছে তা বঙ্গবন্ধুর ভাবমূর্তি নষ্ট করেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়েরও ভাবমূর্তি নষ্ট করেছে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয় খোলার ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হচ্ছে।

সার্বিক বিষয় তদন্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে আহ্বায়ক এবং আইন বিভাগের অধ্যাপক রেহানা পারভীন ও পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসেনকে সদস্য করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ওই ছাত্রী যা বলেছেন, সেটা অবশ্যই ঠিক হয়নি। এটা আপত্তিকর মন্তব্য। তবে যদি সে ক্ষমা চেয়ে থাকে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি বিবেচনা করবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কর্মী সাজ্জাদ হোসেন তার ফেসবুকে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মাজেদ গ্রেপ্তারের পর একটি স্টাটাস দেন।

ওই স্টাটাসে তিনি লেখেন, ‘শেখ মুজিব যদি খুন না হত তাহলে কী সে এখনো পর্যন্ত বেঁচে থাকতো? মুজিবুর রহমান অনেক বয়স পরই মারা গেছেন। কিন্তু আমরা আদিখ্যেতা জাতি একজনের খুনের বিচার করতে করতে ভুলেই যাই প্রতিদিন কতশত মানুষ আমাদের আশপাশে খুন হচ্ছে, গুম হচ্ছে। আমরা পুরাতন কাসুন্দি নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করি।

এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status