ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ে প্রস্তাব ভিকির!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 5:20 PM

সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ে প্রস্তাব ভিকির!

সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ে প্রস্তাব ভিকির!

ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিলেন ভিকি কৌশাল। তাও আবার সালমান খানের সামনেই। ক্যাটরিনাকে ভিকি যখন বিয়ের প্রস্তাব দেন, তখন বোন অর্পিতা খান শর্মার কাধে চোখ বন্ধ করে শুয়ে পড়েন বলিউডের ভাইজান। কি অবাক লাগছে শুনে!

ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড তারকারা। সেখানেই ক্যাটরিনাকে মজার ছলে বিয়ের প্রস্তাব দেন রাজি অভিনেতা ভিকি কৌশাল আর সেটি সালমানের সামনেই। যা শুনে হেসে ফেলেন সালমান। কিন্তু ক্যাটকে বিয়ের প্রস্তাব দিয়ে ভিকি যে একেবারেই মজা করেননি, তা সাম্প্রতিককালে বেশ প্রমাণিত।

গত বছর দীপাবলির সময় থেকেই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের ছবি এবং ভিডিও নিয়ে গুঞ্জন শুরু হয়। ক্যাট-ভিকির সঙ্গে কোথায় যাচ্ছেন, কী করছেন, সবকিছু নিয়েই মানুষ উৎসাহী হয়ে পড়েন।

কিন্তু যাবতীয় সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি ক্যাটকে। তবে ভিকি জানান, ভাল জিনিসকে সব সময় সামলে রাখতে হয়। আদতে তিনি ওই মন্তব্যের মাধ্যমে ক্যাটের কথাই বলছেন বলে মনে করে সিনে দুনিয়া।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status