ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বাঙালি তরুণী অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন গবেষক দলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 April, 2020, 9:10 PM

বাঙালি তরুণী অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন গবেষক দলে

বাঙালি তরুণী অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন গবেষক দলে

চারদিকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছেন। লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখনো কোনো ধরনের ওষুধ বা ভ্যাকসিন উদ্ভাবন করা সম্ভব হয়নি। তবে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষক দল করোনার টীকা আবিষ্কারের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছেন। আর সেই দলের অন্যতম সদস্য কলকাতার বাসিন্দা বাঙালি নারী চন্দ্রা দত্ত।

অক্সফোর্ডে বসবাসারী ৩৪ বছরের চন্দ্রা কোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানেজার হিসেবে কাজ করছেন। গত বৃহস্পতিবার মানব শরীরের পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন। হিউম্যান ট্রায়ালে উত্তীর্ণ হয়ে গেলে এই ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সাধারণের জন্য পাওয়া যাবে। করোনা ভ্যাকসিন টিমের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন চন্দ্রা।

কলকাতার গলফ গার্ডেনের বাসিন্দা চন্দ্রা গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তারপর হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোজি নিয়ে পড়াশোনা করে ২০০৯ সালে বায়ো টেকনোলজিতে এমএসসি পড়তে যুক্তরাজ্যে চলে যান তিনি। আর এখন করোনার ভ্যাকসিন খোঁজা সেই দলের সঙ্গে কাজ করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status