পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাইকগাছা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
শেখ সেকেন্দার আলী
প্রকাশ: Saturday, 26 September, 2026, 9:34 PM
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাইকগাছা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
খুলনার পাইকগাছায় বিএনপি'র উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তারা বলেন, বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ , তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল ও শেখ আবু তালেব। বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তায় যেকোনো ধরনের অরাজকতা কঠোর হাতে দমন করতে হবে। রাজনৈতিক কর্মসূচি পালনে সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথ অনুসরণের ওপর জোর দিয়ে তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন, শেখ বেনজির আহমেদ লাল, অ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, ইমরান সরদার, রুস্তম আলী, আনোয়ারুল ইসলাম, যজ্ঞেশ্বর কার্তিক, মেছের আলী, স্বরজিৎ ঘোষ দেবেন, এস এম মোহর আলী ও ইউনুছ মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।