ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 September, 2026, 9:31 PM

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

এ সময় আ'লীগের কর্মসূচি ঠেকাতে অগ্নিঝড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ, আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না ও জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status