ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
শ্রীপুরে ভাড়া বাসা থেকে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 September, 2026, 9:22 PM

শ্রীপুরে ভাড়া বাসা থেকে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুরে ভাড়া বাসা থেকে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে আয়েশা (১৮) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নগর হাওলা গ্রামের কফিল উদ্দিনের ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা সিলেট জেলার দুয়ারা থানার কাঁঠালবাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় এ এ ইয়ার্ন স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে নগর হাওলা এলাকায় ভাড়া বাসাটিতে থাকতেন তিনি।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দুপুরের দিকে প্রতিবেশীর জানাজায় অংশ নিতে আয়েশার বাবা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে যান। জানাজা চলাকালে খবর আসে, আয়েশা ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে স্বজন ও স্থানীয়রা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো দেখতে পান। একপর্যায়ে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য রুমাজুল ইসলাম বলেন, ‘কফিলের বাড়ির ভাড়াটিয়া আত্মহত্যা করেছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরে শ্রীপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা পুলিশ তদন্তের পর বলতে পারবে।’

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status