ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 11:13 AM

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় জসিম উদ্দিন (৩৮) নামে একজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার কাকিলাদহ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক মন্ডলপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, পরকীয়া প্রেমের সম্পর্কে জসিম উদ্দিন এক নারীর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ঐ নারী থানায় মামলা দায়ের করেন।

কাকিলাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকিলাদহ বাজারে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর থানায় গত ২৬ এপ্রিল দায়ের করা ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status