ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
লকডাউন শেখাল প্রকৃতির ক্ষমতা অনেক: রাধিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 1:22 PM

লকডাউন শেখাল প্রকৃতির ক্ষমতা অনেক: রাধিকা

লকডাউন শেখাল প্রকৃতির ক্ষমতা অনেক: রাধিকা

লন্ডনে রয়েছেন রাধিকা আপ্তে। লকডাউন তাকে দেশে ফিরতে দেয়নি। লকডাউন উঠে গেলে, সব আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলে সবার আগে কী করবেন রাধিকা?

‘টাইমস অব ইন্ডিয়াকে’ দেওয়া একান্ত সাক্ষাত্কারে তার সাফ জবাব, আমি সবার আগে আমার বন্ধুদের জড়িয়ে ধরব, ভালোবাসার মানুষকে কাছে টেনে নেব। কতদিন সবাইকে দেখি না। আই উইল রি-এস্ট্যাব্লিশ ফিজিকাল কনট্যাক্ট উইদ এভরিওয়ান।


এই যে দীর্ঘ দিনের লকডাউন মানসিক দিক দিয়েও পরিবর্তন এনেছে বহু মানুষের। কেউ হতাশায় ডুবেছেন আবার কেউ বা নতুন ভাবে খুঁজে পেয়েছেন নিজেকে। আর রাধিকা?

তিনি বলেন, লকডাউন আমায় শেখাল আমি নিজের জন্য সময় দিতে ভুলে গিয়েছিলাম একেবারেই। আর প্রকৃতির ক্ষমতা অনেক। আমরা দূষণে ভরিয়ে দিয়েছিলাম তাকে। কিন্তু ঠিক দু’সপ্তাহের মধ্যে সে নিজেই নিজেকে কেমন সারিয়ে তুলেছে।

তবে নিজের জীবনের উপর যে কারও কোনও অধিকার নেই তাও এই লকডাউন শিখিয়েছে তাকে।

এই কোয়ারেন্টিন সময়ে আপাতত বাড়িতেই বন্দি তিনি। নতুন ভাষা শিখছেন, রান্না করছেন টুকটাক।আর অপেক্ষায় দিন গুনছেন সব কিছু শান্ত হয়ে যাওয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status