ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফটিকছড়িতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 3:30 PM

ফটিকছড়িতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

ফটিকছড়িতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

ফটিকছড়ির সুয়াবিলে বালুর মহালের আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল চিকনছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আলাউদ্দীন (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত জেবল হোসেনের ছেলে। একই ঘটনায় ওই এলাকার আজিজুল হকের ছেলে মোহাম্মদ আনোয়ার (৩৫) ও বজল আহমদের ছেলে মো: সেকান্দর (৪০) গুরুতর আহত হয়েছেন।

ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আলাউদ্দীনের লাশ উদ্ধার করে এবং আহত দু’জনকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করেছে।

ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ বলেন, দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। দুই আসামিকে চিকিৎসাধীন অবস্থায় আটক আছে। মামলার প্রক্রিয়া চলছে।

জানা যায়, বেশ কয়েক বছর ধরে সুয়াবিলের হাজিরখীল এলাকায় একটি অবৈধ বালুর মহালের আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আগেও উভয় পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত হতাহতের ঘটনাও ঘটেছে। এমন একাধিক ঘটনার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status