ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গুরুতর অসুস্থ ইরফান খান আইসিইউতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 11:10 AM

গুরুতর অসুস্থ ইরফান খান আইসিইউতে

গুরুতর অসুস্থ ইরফান খান আইসিইউতে

সংকটাপন্ন বলিউডের গুণী অভিনেতা ইরফান খানের জীবন।  তিনি এখন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি আছেন। প্রথমে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালের ভর্তি হলেও হঠাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে(আইসিইউ) রাখা হয়েছে। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন ইরফান খানের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা।

মাত্র তিন দিন আগে ইরফান খানের মা মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তাঁর মা সাইদা বেগম। গত শনিবার রাতে ভারতের জয়পুরে তিনি মারা যান। মায়ের মৃত্যুর এ সময়ে পাশে থাকতে পারেননি অভিনেতা ইরফান খান, শেষ দেখাও হয়নি। তবে ভিডিওকলে মায়ের দাফন কার্যক্রম দেখেছেন দূর থেকে।

ইরফানের জন্ম রাজস্থানের জয়পুরে। তাঁর পরিবার এখনো সেখানেই থাকে। সেখান থেকেই দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়তে আসেন। এরপর পাকাপাকিভাবে যোগ দেন বলিউডে।

ইরফান খান। ছবি: ফেসবুক থেকেইরফান খান। ছবি: ফেসবুক থেকে
২০১৮ সালে ইরফানের ‘কারওয়াঁ’ মুক্তি পেয়েছিল। তার আগে থেকেই তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে ভুগছিলেন। ‘কারওয়াঁ’র প্রচারেও ছিলেন না ইরফান। লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে খানিক সুস্থ হয়ে তিনি ‘আংরেজি মিডিয়াম’-এ কাজ করেন। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান বলছেন, ‘কম বয়সে আমি নাম, খ্যাতি, যশ, অর্থ চাইতাম। এখন মনে হয়, যে গল্পগুলো বলা দরকার সেগুলো বলি, প্রতিটি মুহূর্ত বাঁচি। তাতে ছবির ভবিষ্যৎ বদলাবে না।’ অসুস্থতা তাঁর জীবনযাপন বদলে দিয়েছে। সিনেমা দেখা আর বই পড়ার অভ্যেস ছিল ইরফানের। অভিনেতা জানান, এখন পড়ার চেয়ে দেখেন বেশি।

ইরফান খান অভিনয় করেছিলেন বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status