ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
লিবিয়ায় সরকার গঠন করতে যাচ্ছেন খলিফা হাফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 1:51 PM

লিবিয়ায় সরকার গঠন করতে যাচ্ছেন খলিফা হাফতার

লিবিয়ায় সরকার গঠন করতে যাচ্ছেন খলিফা হাফতার

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার ২০১৫ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া চুক্তি বাতিল করে দেশে নতুন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। সোমবার টেলিভিশনে দেয়া বক্তৃতায় জেনারেল হাফতার এই অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, লিবিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে তিনি দেশে নতুন সরকার গঠন করবেন। জেনারেল হাফতার জোর দিয়ে বলেন, আমার অনুগত গেরিলারা পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। রাজনৈতিক যে চুক্তি হয়েছিল তা দেশকে ধ্বংস করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেশ গঠনের জন্য নতুন করে কাজ করব। এ বক্তব্যের মধ্যদিয়ে জেনারেল হাফতার জাতিসংঘের মধ্যস্থতায় ২০১৫ সালে সই হওয়া চুক্তির কথা ইঙ্গিত করেছেন। ওই চুক্তি মোতাবেক লিবিয়ায় একটি আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকার প্রতিষ্ঠা হয় যার নেতৃত্বে রয়েছেন ফাইয়াজ আল-সারাজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status