ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দেশে করোনায় এই প্রথম পুলিশ সদস্যের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 3:39 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 April, 2020, 3:46 PM

দেশে করোনায় এই প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

দেশে করোনায় এই প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পরে আজ বুধবার সকালে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পুলিশকে জানানো হয়, মারা যাওয়া ওই কনস্টেবল করোনা পজিটিভ ছিলেন। দেশে এই প্রথম কোনো পুলিশ সদস্যদের করোনায় মৃত্যু হলো।

করোনায় মারা যাওয়া ওই কনস্টেবলের নাম জসিম উদ্দিন (৪০)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন।

ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েক দিন আগে জসিম উদ্দিনের শরীরের করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। নমুনার ফলাফল আসার পর তাকে পুলিশ হাসপাতালের করোনা ওয়ার্ডে নেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর জানা যায়, তার নমুনায় করোনা পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status