ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পিতার সমাধীতে ‘জায়গা খা’ লিখে পুত্রের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 3:55 PM

পিতার সমাধীতে ‘জায়গা খা’ লিখে পুত্রের আত্মহত্যা

পিতার সমাধীতে ‘জায়গা খা’ লিখে পুত্রের আত্মহত্যা

পিরোজপুরের নাজিরপুরে অভিমানে পিতার সমাধীতে ‘জায়গা খা’ লিখে পুত্র শংকর ঢালী (৫৫) নামে একজন আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শংকর ঢালী উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের মৃত সুধীর ঢালীর পুত্র।

নিহতের বড় ছেলে সজল ঢালী বলেন, আমার দাদার মৃত্যুর আগে তার চতুর্থ পুত্র শেখর ঢালীকে সমস্ত সম্পত্তি লিখে দেন। এ নিয়ে আমার পিতা খুবই দু:শ্চিন্তায় ছিলেন। গত সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে বাবা বাড়ি থেকে ভাত খেয়ে দক্ষিন জয়পুরের যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পাই আমার বাবার মরদেহ তার পিতার (ঠাকুর দাদা) সমাধীর কাছে পড়ে আছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি বাবা তার বাবার (ঠাকুর দাদা) সমাধির মঠে লিখে রেখেছেন ‘জায়গা খা’। পাশেই বিষের বোতল।

থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম জানান, নিহত শংকর ঢালীর পিতা সুধীর ঢালীর মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি তার ভাই শেখর ঢালীকে লিখে দেন। এ নিয়ে তার পিতা ও ভাইয়ের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর বাকী তথ্য নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status