ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
খেলোয়াড়দের প্রস্তুত রাখার পরিকল্পনা বিসিবির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 9:53 PM

খেলোয়াড়দের প্রস্তুত রাখার পরিকল্পনা বিসিবির

খেলোয়াড়দের প্রস্তুত রাখার পরিকল্পনা বিসিবির

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মহামারি শেষে ব্যস্ত সূচি রয়েছে এবং খেলার সুযোগ পেতে খেলোয়াড়দের প্রস্তুত থাকতে হবে।

এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘আশা করছি, এই পরিস্থিতি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। কিন্তু এটি যদি আরো তিন মাস অব্যাহত থাকে, তবে ঢাকা প্রিমিয়ার লিগ না হওয়ার সম্ভাবনাই বেশি। এই অবস্থায় খেলোয়াড়দের কীভাবে খেলার জন্য প্রস্তুত রাখা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে।'

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার লকডাউন ঘোষণা করেছে। ফলে খেলোয়াড়দের নিজেদের ঘরে বসে থাকতে হচ্ছে। ফিজিও কোচিং স্টাফদের পরামর্শ মতে তারা নিজেদের বাড়িতে জিম এবং ফিটনেস ট্রেনিং করছে।

খেলোয়াড়দের ফিট রাখা প্রসঙ্গে সাবেক ক্রিকেটার ও বিসিবির এই  কর্মকর্তা বলেন, ‘খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করলেই নিজেদের ফিট রাখতে পারবে। ফিট রাখার জন্য তাদের ফিটনেস পরিকল্পনা দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচিং স্টাফরা তাদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। আশা করছি, এটি তাদের সহায়ক হবে।'

আকরাম খান আরো বলেন, "মাঠে ফেরার পর তাদের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে এবং এজন্য আমাদের পর্যাপ্ত ম্যাচের ব্যবস্থা করতে হবে। সাধারণত আমরা যা করি, বিভিন্ন স্তরের যেমন, ‘এ’ দল বা এইচপি দলকে ক্রিকেটে ব্যস্ত রাখার চেষ্টা করি। আমরা নিয়মিতভাবে ‘এ’ দল এবং এইচপি দল ও অনূর্ধ্ব-১৯ দল বা অন্য বয়সভিত্তিক দলের সফরের ব্যবস্থা করছি। মহামারি শেষ হয়ে গেলে আমাদের সেসব সফরের প্রতি জোর দিতে হবে, যাতে খেলোয়াড়রা ম্যাচ খেলার জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status