ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
টিউশনির জমানো ৭০ হাজার টাকা ত্রাণ তহবিলে দিলেন ঢাবি ছাত্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 10:07 PM

টিউশনির জমানো ৭০ হাজার টাকা ত্রাণ তহবিলে দিলেন ঢাবি ছাত্র

টিউশনির জমানো ৭০ হাজার টাকা ত্রাণ তহবিলে দিলেন ঢাবি ছাত্র

টিউশনি করে ৭০ হাজার টাকা জমিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র রাইয়্যান রেজা। করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য এই টাকা তিনি দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে।

বুধবার দুপুরে জেলা প্রশাসক হামিদুল হকের কার্যালয়ে গিয়ে তার হাতে জমানো টাকাগুলো তুলে দেন রাইয়্যান। তার এমন কাজে অভিভূত জেলা প্রশাসক।

রাইয়্যান ঢাবির ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি রাজশাহী বিএডিসি’র যুগ্ম-পরিচালক (বীজ বিপণন) মোফাজ্জল হোসেনের ছেলে। রাইয়্যানের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার চাকরি সূত্রে তিনি এখন রাজশাহীতে পরিবারের সঙ্গে বসবাস করছেন।

রাইয়্যান রেজা বলেন, বিশ্ববিদ্যালয় পড়াশোনা শুরুর পর থেকেই টিউশনি করি। সেখান থেকে অল্প-স্বল্প টাকা জমাতাম। এ ছাড়া থিসিস করে কিছু বৃত্তিও পেয়েছিলাম। সেগুলো ভবিষ্যতে জরুরি কাজে লাগানোর উদ্দেশে জমিয়েছিলাম।

তিনি বলেন, করোনাভাইরাসে অসহায়-দুস্থ মানুষ না খেয়ে দিনাতিপাত করছেন। সরকার তাদের সহায়তা পৌঁছে দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে- বর্তমান পরিস্থিতিতে টাকা জমিয়ে রাখার আর কোনো মানেই হয় না। জমানো টাকাগুলো সদ্ব্যবহারের এখনি সময়। সে জন্য টাকাগুলো জেলা প্রশাসকের তহবিলে প্রদান করেছি।

রাইয়্যানের বাবা মোফাজ্জল হোসেন বলেন, কিছুদিন আগে ছেলের জমানো টাকা জেলা প্রশাসকের তহবিলে দেয়ার ইচ্ছের কথা জানায়। আমরা তাকে উৎসাহ দিয়েছি। তার এমন চিন্তা-ভাবনায় আমরাও খুব ভালো লাগছে।

জেলা প্রশাসক হামিদুল হক বলেন, টিউশনি করে দীর্ঘদিনের জমানো টাকাগুলো নিয়ে একজন শিক্ষার্থী যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। রাইয়্যানের এই অনুদান সমাজের বিত্তবানদের কাছে একটি বার্তা। দেরি না করে তাদেরকেও আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। এ সময় ঢাবি শিক্ষার্থী রাইয়্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status