ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘প্রেমিকার মাথায় সালমানের বোতল ভাঙার গল্প শুনেই বড় হয়েছি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 8:24 PM

‘প্রেমিকার মাথায় সালমানের বোতল ভাঙার গল্প শুনেই বড় হয়েছি’

‘প্রেমিকার মাথায় সালমানের বোতল ভাঙার গল্প শুনেই বড় হয়েছি’

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে গায়িকা সোনা মহাপাত্রের সম্পর্কটা বরাবরই তিক্ত। একাধিকবার তাকে নিয়ে নেটদুনিয়ায় মন্তব্য করতে দেখা গেছে জনপ্রিয় এই গায়িকাকে। এবারও নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা নিয়ে নেটদুনিয়ায় সরব হতে গিয়ে নাম উল্লেখ করে হার্টথ্রুব নায়ক সাল্লুকে কটাক্ষ করলেন সোনা।

সোনা মহাপাত্র বলেন, প্রেমিকার মাথায় সালমান খানের বোতল ভাঙার গল্প শুনেই বড় হয়েছি আমরা।

জানা গেছে, আমির সিদ্দিকির ভাই, ফয়জল সিদ্দিকির টিকটক ভিডিও নিয়ে নেটদুনিয়া বর্তমানে বেশ সরগরম।

ভিডিওতে দেখা গেছে, প্রেমিকার কাছ থেকে প্রত্যাখিত হয়ে মেয়েটির মুখে কিছু তরল পদার্থ ঢেলে দিচ্ছেন ফয়জল। যার জন্যে মেয়েটির চেহারা ক্ষত-বিক্ষত হয়ে গেছে। প্রেমিকার প্রতি এমন নির্মম প্রতিশোধের ভিডিওতেই নারী নির্যাতনকে আরও উসকে দেওয়ার স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছেন তারকারা। যার জেরে অনেকেই সরব হয়েছেন এই টিকটকারকে নিয়ে। দিন কয়েক আগে ইউটিউবার কেরি মিনাতিও মোক্ষম দিয়েছেন ফয়জলকে। এবার সেই টিকটকারকে নিয়েই সরব হলেন সোনা। ফয়জলের টিকটক ভিডিও শেয়ার করে মেয়েদের প্রতি হওয়া নির্যাতন, হেনস্তা নিয়ে ব্যক্তিগত মতামত শেয়ার করেছেন সোনা।

সেই প্রসঙ্গেই সালমান খানের নাম টেনে এনে বলেছেন, নারীদের নির্যাতন আমাদের সংস্কৃতিতে একটা তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে!

প্রেমিকার মাথায় জনসমক্ষে সালমান খানের (Salman Khan) বোতল ভাঙার গল্প শুনেই তো বড় হয়েছি আমরা। যদিও উনি দেশের একজন ডাকাবুকো তারকা! এগুলো বন্ধ হওয়া দরকার।

সোনা বরাবরই স্পষ্টবাদী। #MeToo নিয়ে একাধিকবার সরব হয়েছেন। অনু মালিকের সঙ্গে তাঁর তরজার বিষয়ও অজানা নয়। সোনার প্রতিবাদের জেরে ইন্ডিয়ান আইডল-এর বিচারক পদ থেকে অপসারিত হতে বাধ্য হয়েছিলেন অনু। অবশ্য সোনাকে নিয়ে কোনও দিনই পালটা মন্তব্য করেননি সালমান খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status