ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
উদ্ধারকৃত ৫৫৫ বস্তা চাল নিলামে বিক্রি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 8:21 PM

উদ্ধারকৃত ৫৫৫ বস্তা চাল নিলামে বিক্রি

উদ্ধারকৃত ৫৫৫ বস্তা চাল নিলামে বিক্রি

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে যশোরের মণিরামপুরে উদ্ধার আলোচিত সেই সরকারি চাল নিলামে বিক্রি হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে মণিরামপুর থানা চত্বরে বসা নিলামে সাড়ে ২৩ টাকা কেজি দরে ১৬.৪৪ মেট্রিকটন (৫৪৮ বস্তা) চাল তিন লাখ ৮৬ হাজার ৩৪০ টাকায় ক্রয় করেন মেসার্স কবির এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন কবির।

চাল কিনতে মোট ৯ জন ব্যবসায়ী দর হাঁকান। এসময় মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, জেলা ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ, মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, ইন্সপেক্টর সৌমেন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।


ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, আদালতের নির্দেশে প্রকাশ্য নিলামের মাধ্যমে সাড়ে ২৩ টাকা দরে উদ্ধার হওয়া ৫৪৮ বস্তা চাল বিক্রি করা হয়েছে। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে পৌরশহরের বিজয়রামপুরের ভাই ভাই রাইস মিলের সামনে থেকে ট্রাক ভর্তি সরকারি চাল ধরা পড়ে। তখন ৫৫৫ বস্তা (৩০ কেজি করে) সরকারি চাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। পরে ৫৪৯ বস্তা উদ্ধার চালের সিজার লিস্ট করে পুলিশ। ওই সময় মিলের মালিক ও চালের ক্রেতা মামুন হোসেনসহ ট্রাকের চালক ফরিদ আহমেদের নামে মামলা করে মণিরামপুর থানা পুলিশ। পরে মামলাটির তদন্তভার নেয় যশোর জেলা ডিবি পুলিশ। তদন্ত অনুযায়ী চাল চক্রের সাথে জড়িত শহিদুল ইসলাম নামে এক চাতাল মালিককে আটক করে ডিবি। আটক তিনজনই বর্তমানে জেল হাজতে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status