ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পরিচয় মিলল গাইবান্ধায় প্রাণ হারানো ১৩ জনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2020, 12:37 PM

পরিচয় মিলল গাইবান্ধায় প্রাণ হারানো ১৩ জনের

পরিচয় মিলল গাইবান্ধায় প্রাণ হারানো ১৩ জনের

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হন। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটলেও দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তাৎক্ষণিভাবে নিহতদের নাম পরিচয় না পাওয়া গেলেও একে একে মিলতে থাকে তাদের পরিচয়। গণপরিবহন বন্ধ থাকায় তারা ওই ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন।

নিহতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার টেংরা কান্দর গ্রামের আব্দুস সামাদের ছেলে শামসুল আলম (৬০), একই গ্রামের সুমন মিয়ার ছেলে সোয়াইব (৭)। তারা সম্পর্কে দাদা-নাতি। ভাষার পাড়া গ্রামের ইমদাদ হকের ছেলে আব্দুল হান্নান (১৮), বড় আলমপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ইমরান (২২), শানেরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে ইসরাত ওরফে রেলা (৩৫), তার ছেলে আকাশ (১৫), ওই গ্রামের ফুল মিয়ার ছেলে ইছাহাক খান (১৪), ইচা খানের ছেলে আল আমিন (১৭), কাউনিয়া উপজেলার আব্দুল মতিনের ছেলে শরিফুল ইসলাম (২৫), ভাষারপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে হান্নান (১৮), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), কুরিগ্রাম জেলার উলিপুর থানার কপুরা গ্রামের মহিউদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মহসিন আলী ওরফে মোতালেব (২৩)

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের রড নিয়ে ট্রাকটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিল। ট্রাকের চালক গোপনে ঢাকা থেকে ১৩ জন যাত্রী পরিবহন করছিলেন। রডের ওপর ত্রিপলের নিচে ১৩ জন যাত্রী ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে জমিতে উল্টে যায়। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status