ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রেম করে বিয়ের ৮ মাস পর তরুণীর আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 8:27 PM

প্রেম করে বিয়ের ৮ মাস পর তরুণীর আত্মহত্যা

প্রেম করে বিয়ের ৮ মাস পর তরুণীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের বন্দরে প্রেম করে বিয়ে করার ৮ মাসের মাথায় আত্মহত্যা করেছে সনিয়া আক্তার তামান্না (১৮) নামে এক গৃহবধূ। শুক্রবার বন্দরের বক্তারকান্দি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার কারণ জানা যায়নি।

নিহতের পরিবারের বরাত দিয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বন্দরের বক্তারকান্দি বটতলা এলাকার আবুল হোসেনের ছেলে গার্মেন্টসকর্মী ফয়সালের সঙ্গে সোনারগাঁ উপজেলার পানাম এলাকার শহীদুল্লাহ মিয়ার মেয়ে সনিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

৮ মাস আগে বাবা-মার অমতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং ফয়সালের বাড়িতে বসবাস করতে থাকে। শুক্রবার সকালে ঘরের আঁড়ার সঙ্গে সনিয়ার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন পরিবারের লোকেরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status