ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
একের পর এক কর্মী ছাঁটাই করছে ক্রিকেট অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 4:44 PM

একের পর এক কর্মী ছাঁটাই করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

একের পর এক কর্মী ছাঁটাই করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

খরচ কমাতে একের পর এক কর্মচারী ছাঁটাই করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সর্বশেষ ধাক্কা লেগেছে কোচিং স্টাফে। ২০১৩ থেকে কাজ করা ব্যাটিং কোচ গ্রায়েম হিকের চাকরি হারানো মেনে নিতে পারছেন না হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তবে সামনে বিদেশ সফরে ছোট্ট পরিসরের কোচিং স্টাফ নিয়ে কাজ করতে সমস্যা হবে না বলে মনে করেন তিনি। রিকি পন্টিং ও স্টিভ ওয়াহদের বিভিন্ন ভূমিকায় দলের রাখার চেষ্টা করবেন বলে জানান জাস্টিন ল্যাঙ্গার।

গণমাধ্যম ব্যাটিং কোচের ব্যাপারটা খুঁজে বের করেছে। আরও কার কার চাকরি গেছে সেটাও গোপন রাখা হচ্ছে। এ ধাক্কা কোথায় গিয়ে থামবে কে জানে। বয়সভিত্তিক দলের সফর বাতিল করা হয়েছে। জাতীয় দলের সঙ্গে এখন থেকে সফর করবেন না নির্বাচকরা। দুই লিজেন্ড রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ থাকবেন কি থাকবেন তা নিয়েও ধোঁয়াশা আছে। সবকিছু মেনে নিতে প্রস্তুত হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

চাকরি হারানোদের মধ্যে অন্যতম হাই প্রোফাইল ব্যাটিং কোচ গ্রায়েম হিক। ২০১৩ সাল থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ছিলেন জিম্বাবুয়ে বংশোদ্ভূত ইংলিশ কোচ। তার বিদায়টা মানতে কষ্ট হচ্ছে ল্যাঙ্গার। প্রশসংসায় ভাসালেন সহকর্মীকে।

এদিকে নিজের সেরাটা দিতে মৌসুমের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে কয়েকটি ম্যাচে খেলতে চাননা অস্ট্রেলিয়া নারী দলের তারকা অলরাউন্ডার এ্যলিস পেরি। হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের পর দ্রুত সেরে উঠছেন। তারপরও কোনো ধরণের ঝুঁকি নিতে চান না তিনি।


এ্যলিস পেরিকে ছাড়া অস্ট্রেলিয়া দল চিন্তাই করা যায় না। ইনজুরির কারণে বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনাল মিস করার আগে টানা তিন বছর সবগুলো ম্যাচ খেলেছেন এ অলরাউন্ডার।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status