ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আসামিকে নিয়ে অভিযানে করোনা আক্রান্ত ওসি, অতঃপর...
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 June, 2020, 5:16 PM

আসামিকে নিয়ে অভিযানে করোনা আক্রান্ত ওসি, অতঃপরins class=

আসামিকে নিয়ে অভিযানে করোনা আক্রান্ত ওসি, অতঃপর

করোনা আক্রান্ত হয়েও আসামিকে নিয়ে অভিযানে যাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদকে প্রত্যাহার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ওসি সামাদকে প্রত্যাহার করে জেলা সদরের শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘তার জায়গায় সোনাইমুড়ি থানার ওসির দায়িত্বে এসেছেন ফেনীর পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন।’

পুলিশ সুপার বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৯ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ওসি আব্দুস সামাদের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। ১৫ জুন তার রিপোর্টে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

নিয়ম অনুযায়ী এরপর তার আইসোলেশনে থাকার কথা। কিন্তু সামাদ তা না করে গত ১৭ জুন ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি মীর হোসেন মীরাকে (২০) নিয়ে সোনাইমুড়ি থানা এলাকায় অস্ত্র উদ্ধারে বের হন বলে জানান পুলিশ সুপার আলমগীর।

‌‌‘এতে মীরা ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে যান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়।’

পুলিশ সুপার বলেন, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব হল মানুষকে নিয়ম কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করা। কিন্তু সামাদ নিজেই নিয়ম ভেঙে কর্তব্যে অবহেলা করেছেন; সেই সঙ্গে পুলিশের ভারমূর্তি ক্ষুন্ন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status