করোনার বিরুদ্ধে লড়াই করতে উঠেপড়ে লেগেছে গবেষক মহল। একের পর এক ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো। আমেরিকায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ভ্যাকসিন ছাড়াই ধীরে ধীরে বিলীন হবে করোনাভাইরাস।
বুধবার ফক্স নিউজ সংবাদমাধ্যমের এটি সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, আমরা ভ্যাকসিনের খুব কাছাকাছি রয়েছি। তবে আমি এটা বলতে চাই না। কিন্তু এটাও ঠিক যে এই ভাইরাস ধীরে ধীরে বিলীন হতে থাকবে। কিন্তু ভ্যাকসিন থাকলে সেটা খুবই ভালো বিষয়। আর সেটাই হবে।
এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। প্রতিদিন প্রায় ২০ হাজার জন আক্রান্ত হচ্ছে সেখানে। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ সাতশ। লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করে জনসাধারণের তত্পরতার ওপর জোর দিয়েছিলেন ট্রাম্প। কারণ হিসেবে ট্রাম্পের মত ছিল এর ফলেই ভাইরাসের বিস্তার কমতে পারে।