ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রণোদনা পেতে করোনা রোগী সেজে হাসপাতালের কর্মচারী ধরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 June, 2020, 12:11 AM

প্রণোদনা পেতে করোনা রোগী সেজে হাসপাতালের কর্মচারী ধরা

প্রণোদনা পেতে করোনা রোগী সেজে হাসপাতালের কর্মচারী ধরা

করোনায় আক্রান্ত হলেই সরকারি প্রণোদনার টাকা পাওয়া যাবে। আর সেই টাকা পাওয়ার লোভে পড়ে করোনা রোগীর সনদ নিয়েছিলেন রেলওয়ে জেনারেল হাসপাতালের এক কর্মচারী কুতুবে রাব্বানী।

মেডিসিন ক্যারিয়ার পদের কুতুবে রাব্বানী নামের ওই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান তার অফিসকে। সেই মোতাবেক কাগজপত্রও দাখিল করে ছুটি কাটান। কিন্তু জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপনে খোঁজ-খবর নিয়ে জানতে পারে করোনায় আক্রান্ত হননি কুতুবে রাব্বানী।

জানা যায়, রাব্বানী করোনা পজিটিভের নকল সনদ তৈরি করেন। নিজেই মুগদা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মৌসুমী সরকারের স্বাক্ষর জাল করে এই সনদ তৈরি করেন। প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এত কিছু করেন রাব্বানী।

এনএসআইয়ের গোয়েন্দা কর্মকর্তারা জানান, রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত  রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ তার বাসায় অভিযান চালিয়ে কুতুবে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়।

মুগদা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন এন‌এস‌আই এর উপ-পরিচালক মো. ওয়ালিউল্যাহ ও ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের কুতুবে রাব্বানীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status