ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হাতিয়ায় নছিমনের চাপায় প্রাণ হারালেন প্রভাষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 June, 2020, 12:12 AM

হাতিয়ায় নছিমনের চাপায় প্রাণ হারালেন প্রভাষক

হাতিয়ায় নছিমনের চাপায় প্রাণ হারালেন প্রভাষক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইঞ্জিনচালিত নছিমনের চাপায় এক প্রভাষকের মৃত্যু হয়েছে। নিহত মাওলানা নুরুন্নবী আনসারী (৪৬), উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়া গ্রামের হেদায়েত উল্ল্যার ছেলে এবং হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক ছিলেন।

রবিবার বিকেল ৫টায় তমরদ্দি ইউনিয়নের খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ওছখালী টু তমরদ্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে প্রভাষক নুরুন্নবী আনসারী আছর নামাজ পড়তে যাওয়ার পথে খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ইঞ্জিনচালিত দ্রুতগতির নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাকে চাপা দেয়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাতিয়া উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মারা যান প্রভাষক নুরুন্নবী আনসারী।

স্থানীয়দের অভিযোগ হাতিয়া উপজেলায় অবৈধ নছিমনের ছড়াছড়ি। অদৃশ্য কারণে স্থানীয় প্রশাসন এসব নিষিদ্ধ ইঞ্জিনচালিত নছিমনগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। উল্টো রাস্তা মাতিয়ে দিব্যি চলছে বিপুলসংখ্যক নছিমন।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত প্রভাষককে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ইঞ্জিনচালিত নছিমন হাতিয়া উপজেলায় নিষিদ্ধ। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অল্প কিছু নছিমন চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status