ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুটি আসনে ভোট গ্রহন ১৪ জুলাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 5:54 PM

দুটি আসনে ভোট গ্রহন ১৪ জুলাই

দুটি আসনে ভোট গ্রহন ১৪ জুলাই

আগামী ১৪ জুলাই বগুড়া-১ এবং যশোর-৬ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

আজ শনিবার বিকালে কমিশন সভায় এই দুই আসনে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ এ দুই আসনে ভোট হওয়ার ছিল। করোনার কারণে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status