ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা ইংল্যান্ডের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 5:35 PM

স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা ইংল্যান্ডের

স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা ইংল্যান্ডের

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যে দলে অধিনায়ক রাখা হয়েছে অলরাউন্ডার বেন স্টোকসকে।

জো রুটের অনুপস্থিতিতে স্টোকস অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, জানা হয়ে গিয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো। প্রথমবারের মতো ইংলিশ দলকে নেতৃত্ব দেবেন হার্ডহিটিং এই অলরাউন্ডার।

আগামী ৮ জুলাই বুধবার থেকে অ্যাগিয়াস বোলে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি। করোনার সতর্কতায় ‘বায়ো সিকিউর’ পরিবেশে অনুষ্ঠেয় সেই টেস্টে ১৩ সদস্যের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় থাকবেন আরও ৯ জন।

আসন্ন সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। সিরিজের পরের দুই টেস্ট হবে চলতি মাসেই এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে।

ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), ররি বার্ন, জ্যাক ক্রলি, জস বাটলার, জো ডেনলি, অলি পোপ, ডম সিবলে, ক্রিস ওকস, মার্ক উড, জোমিনিক বেস, জোফরা আর্চার, জেমস অ্যান্ডারস, স্টুয়ার্ট ব্রড।

রিজার্ভ: জেমস ব্র্যাসে, স্যাম কুরান, বেন ফকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন, ওলি স্টোন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status