ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
পুলওয়ামায় গোলাগুলিতে ভারতীয় সেনাসহ দু'জন নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 2:57 PM

পুলওয়ামায় গোলাগুলিতে ভারতীয় সেনাসহ দু'জন নিহত

পুলওয়ামায় গোলাগুলিতে ভারতীয় সেনাসহ দু'জন নিহত

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গোলাগুলিতে ভারতীয় এক সেনাসহ দুই জন নিহত হয়েছে। নিহতদের এক জঙ্গি রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।

বুধবার সকালে পুলওয়ামার কামরাজিপোরায় ভারতের নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই অঞ্চলে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি উপস্থিতির খবর পেয়ে কামরাজিপোরায় অভিযানে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেখানেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এ সময় আহত হয় দুই সেনা। তারপরই শুরু হয় গোলাগুলি। পরে আহত দুই সেনাকে সেনা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক সেনার মৃত্যু হয়।

এ সময় একটি একে রাইফেল ও অনেকগুলি গ্রেনেড উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান এখনও চলছে।


সম্পাদনা: এম অালমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status