ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
৭০ লাখ ভুয়া করোনাবিষয়ক পোস্ট সরিয়েছে ফেসবুক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 2:55 PM

৭০ লাখ ভুয়া করোনাবিষয়ক পোস্ট সরিয়েছে ফেসবুক

৭০ লাখ ভুয়া করোনাবিষয়ক পোস্ট সরিয়েছে ফেসবুক

ফেসবুক সম্প্রতি জানিয়েছে, তারা কয়েক মাসে করোনাভাইরাস নিয়ে ৭০ লাখের বেশি ভুয়া পোস্ট সরিয়েছে। মঙ্গলবার ৬ষ্ঠ কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্টের তথ্য বিবরণী নিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ করোনার বিভিন্ন ভুয়া পথ্য নিয়ে দেওয়া পোস্ট ডিলিট করে দিয়েছে। আর এটি করতে তারা ২০১৮ সালের কমিউনিটি স্ট্যান্ডার্ডের নিয়ম প্রয়োগ করেছে।
মূলত ভুয়া পোস্টসূমহ নিয়ন্ত্রণ করতে এবং ভিত্তিহীন তথ্যের প্রচার বন্ধে ২০১৮-তে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে আসে ফেসবুক।

চলতি বছরের ২য় ত্রৈমাসিক সময় পর্যন্ত প্রায় সোয়া ২ কোটিরও বেশি হিংসাত্বক কথা সরিয়ে ফেলেছে ফেসবুক। যা প্রথম ত্রৈমাসিক সময়ে প্রায় ১ কোটি ছিল।

টেক্সট ফিল্টারিং টেকনোলজির উন্নতির কারণে এই উন্নতির সম্ভব হয়েছে বলে দাবি ফেসবুকের। অন্যদিকে ফেসবুক ৮৭ লাখেও বেশি ‘জঙ্গীবাদ’ সম্পর্কিত সংগঠনগুলোর পোষ্ট সরিয়ে ফেলেছে।

তবে, ফেসবুক অনলাইনে হিংসাত্বক আচরণ নিয়ন্ত্রণ, নিরাপত্তা বৃদ্ধি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্টের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক।

সম্পাদনা: এম অালমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status