ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে আগুনে পোড়ালেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 2:50 PM

পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে আগুনে পোড়ালেন স্বামী

পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে আগুনে পোড়ালেন স্বামী

ভোলার দৌলতখান উপজেলায় প্রেমে বাঁধা ও যৌতুকের টাকা না দেওয়ায় রুজিনা নামে এক গৃহবধূকে আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম বেপারীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত রুজিনা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কাঞ্চন (মৃত)।

আজ বুধবার হাসপাতালে রুজিনার সঙ্গে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, ২০১৭ সালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম বেপারীর ছেলে নিজামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন না যেতেই তাকে যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন নিজাম। মেয়ের সুখের জন্য জামাইকে নগদ ১ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ দেন রুজিনার মা। এর মধ্যে তাদের একটি সন্তানও হয়।

গত দুই বছর ধরে নিজাম মোবাইলে বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একদিন অপরিচিত একটি মেয়ের সঙ্গে ভিডিও কলের কথপোকথন দেখে ফেলেন রুজিনা। স্বামীর অনৈতিক কাজ দেখে তিনি বাঁধা দেন। সঙ্গে সঙ্গে রুজিনাকে মারধর শুরু করেন নিজাম।

সম্প্রতি ৫ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে বলেন নিজাম। কিন্তু এনে না দেওয়ায় রুজিনাকে ফের মারধর করতে শুরু করেন নিজাম। এ পর্যায়ে আগুন লাগা লাকড়ি এনে তাকে পেটাতে থাকেন। এতে রুজিনার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

এ ঘটনায় দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিজাম পলাতক আছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান। তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পাদনা: এম অালমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status