ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 5:27 PM

পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝেঞ্জিচালা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে চার বন্ধু গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই হলো- আজিজুল হাকিম (১৪) ও মোস্তাকিন হোসেন (১০)। তারা উপজেলার ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
 
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সারোয়ার আলম জানান, চাঁদপুরের মতলব থানার মৈইশমারী গ্রামের আনোয়ার হোসেন কিছু জমি কিনে বাড়ি করে, এই এলাকায় স্ত্রী সন্তানসহ বসবাস শুরু করেন। 
নিহত দুই ভাই স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। দুপুরে চার বন্ধু মিলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তিনজন ডুবে যায়। অপরজন বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করে। অন্যজনকে হাসপাতালে পাঠায়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status