ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অবশেষে বৈঠকে বসছে ভারত-নেপাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 5:27 PM

অবশেষে বৈঠকে বসছে ভারত-নেপাল

অবশেষে বৈঠকে বসছে ভারত-নেপাল

ভারতের দখলে থাকা তিন ভূখণ্ডকে নিজেদের দাবি করে নেপালের নতুন মানচিত্র প্রকাশ ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে ভারত-নেপাল সম্পর্ক এখন তলানিতে। অতিরিক্ত চীন প্রীতি দেখাতে গিয়ে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নিজের গদিও টলমল। এমন পরিস্থিতিতে আগামী ১৭ আগস্ট উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে ভারত-নেপাল।

প্রায় ৯ মাস পর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে দু-দেশের প্রতিনিধিরা আলোচনার টেবিলে মুখোমুখি হতে চলেছেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন নেপালে ভারতের রাষ্ট্রদূত বিনয় কাবাত্রা। নেপালের পক্ষ থেকে আলোচনায় যোগ দেবেন পররাষ্ট্র সচিব শংকর দাস বৈরাগী।

নেপাল প্রশাসন সূত্রে খবর, নেপালের যে সমস্ত প্রকল্পে ভারত মূলধন বিনিয়োগ করেছে মূলত সেই সমস্ত বিষয়ে বৈঠকে পর্যালোচনা হবে। পাশাপাশি দু-দেশের সম্পর্কে যে চিড় ধরেছে, তার সমাধান সূত্র খোঁজারও চেষ্টা হবে।

দুই পক্ষের সম্মতিতেই আগামী ১৭ আগস্ট আলোচনার জন্য নির্ধারিত হয়। নয়াদিল্লির পক্ষ থেকে ১৭ আগস্টের বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। আলোচনায় উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার উপর জোর দেওয়া হলেও সীমান্ত প্রসঙ্গ যে উঠবে, তা নেপালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি বিরোধপূর্ণ ভূখণ্ড কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরাকে নিজেদের দাবি করে নতুন মানচিত্র তৈরি করেছে কেপি শর্মা অলির সরকার। নেপাল সংসদে তা পাসও হয়েছে। সেই বিতর্কিত মানচিত্রটিই জাতিসংঘ ও গুগলের কাছে পাঠানোর পরিকল্পনাও করেছেন নেপালের প্রধানমন্ত্রী। যাতে গুগল সার্চে ওই তিন ভূখণ্ড নেপালের অংশ হিসেবে চিহ্নিত হয়। সূত্র: ইন্ডিয়া টাইমস।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status