ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নিলামে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান পিঙ্ক ডায়মন্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 9:29 PM

নিলামে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান পিঙ্ক ডায়মন্ড

নিলামে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান পিঙ্ক ডায়মন্ড

বিশ্বের সবচেয়ে দুর্লভ ও মূল্যবান পিঙ্ক ডায়মন্ড নিলামে তোলা হচ্ছে। আগামী নভেম্বরে এটি নিলামে তোলা হবে বলে আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান 'সোদাবি' জানিয়েছে।

গোলাপি এই মসৃণ হিরকখন্ডের নাম দেয়া হয়েছে ‘দ্য স্পিরিট অব দ্য রোজ’। প্রায় ১৫ ক্যারেটের এই ডায়মন্ডের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৪ কোটি মার্কিন ডলার।

সোদাবির মুখপাত্র জানান, পৃথিবীতে এমন নিখুঁত পিঙ্ক ডায়মন্ড খুবই বিরল। আকারের দিক দিয়েও এটি বেশ বড়।

সাম্প্রতিক সময়ে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে মূল্যবান জুয়েলারি, বিশেষ করে দামি মণিমুক্তা ও পাথর ক্রয়ে বিনিয়োগের আগ্রহ বেড়েছে। কারণ এগুলো খুবই দৃষ্টিনন্দন হয়ে থাকে।

আগামী ১১ই নভেম্বর জেনেভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হিরকখণ্ডের নিলাম অনুষ্ঠিত হবে। সূত্র: সিএনএন


সম্পাদনায়: তাহের রাব্বী
     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status