ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে তালাক দেওয়ায় বাবাকে হত্যা করল তিন ছেলে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 9:33 PM

স্ত্রীকে তালাক দেওয়ায় বাবাকে হত্যা করল তিন ছেলে

স্ত্রীকে তালাক দেওয়ায় বাবাকে হত্যা করল তিন ছেলে

স্ত্রীকে তালাক দেওয়ায় তিন ছেলে মিলে হত্যা করল বাবাকে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে হাজারীবাগ দক্ষিণ বসিলা ব্রিজের পাশের একটি বাড়িতে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

মৃত লাল মিয়ার ছোট ভাই শহরআলী জানান, হাজারীবাগ দক্ষিণ বসিলা ব্রিজের পাশে তাদের নিজেদের বাড়ি। তার বড় ভাই লাল মিয়ার তেতলা বাড়ি। দোতলায় থাকতেন তার বড় ভাই। তার তিন ছেলে একই বাড়িতে আলাদা থাকতো। গত ৭/৮মাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী আরজুদা বেগমকে তালাক দেয় লাল মিয়া। তালাকপ্রাপ্ত স্ত্রীর আরজুদাও বাড়ির তেতলায় থাকতেন।

শহরআলী আরও জানান, তিন ছেলে মায়ের পক্ষেই ছিল। ছেলে ও স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগতো তার বাবার। মঙ্গলবার দুপুরে বড় ছেলে জহিরুল ইসলাম, মেঝো ছেলে সাজ্জাদুল ও ছোট ছেলে মিলন তাদের বাবা লাল মিয়ার ঘরে ঢুকে বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। এ সময় স্ত্রী আরজুদা দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। শব্দ পেয়ে ভেতরে গিয়ে তার ভাই লাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিকদার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status