ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিশ্বাসঘাতকতাকারী আরব দেশগুলোকে হামাসের হুঁশিয়ারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 9:34 PM

বিশ্বাসঘাতকতাকারী আরব দেশগুলোকে হামাসের হুঁশিয়ারি

বিশ্বাসঘাতকতাকারী আরব দেশগুলোকে হামাসের হুঁশিয়ারি

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনের সঙে বিশ্বাসঘাতকতাকারী আরব দেশগুলোর প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

মঙ্গলবার সংবাদমাধ্যম মিডলইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের প্রধান ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেন, যেসব আরব দেশ স্বজাতীয় ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

আবারও তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রতি তীব্র নিন্দা জানান ইসমাইল হানিয়া। তিনি বলেন, যেসব আরব দেশ দখলদার শক্তির সঙ্গে হাত মিলিয়েছে তারা অবশ্যই পরাজিত হবে কারণ, দখলদার ইসরায়েলকে তাদেরও ছাড়বে না।

হামাস নেতা বলেন, ইহুদিবাদীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্প্রসারণকামী চেতনা নিয়ে গড়ে উঠেছে। তারা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্টা করতে চায়। আমরা আমিরাতি, বাহরাইনি বা সুদানিদের এই সম্প্রসারণকামী পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে দেখতে চাই না।  ইতিহাস তাদের ক্ষমা করবে না, তাদের জনগণ তাদের ক্ষমা করবে না এবং মানবিক আইনেও তারা ক্ষমা পাবে না।

গত ১৫ সেপ্টেম্বর আমেরিকার মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথিত শান্তি চুক্তিতে সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ফিলিস্তিনের সাধারণ জনগণ এবং সেখানকার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ইসরাইলের ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status